ads

বৃহস্পতিবার , ১২ মে ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিক উজ্জলের পিতার দাফন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ১২, ২০১৬ ৩:০৬ অপরাহ্ণ

shok 2স্টাফ রিপোর্টার : শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, যমুনা টেলিভিশন প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জলের পিতা প্রবীণ ঔষধ ব্যবসায়ী এইচএম শামসুল ওয়ারার (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। ১২ মে বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার সন্ধ্যায় শহরের খরমপুরের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাছুদ, প্রবীণ সংগঠক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads