ads

বুধবার , ১১ মে ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আ’লীগ নেতা-কর্মীদের উপর হামলার মামলায় পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক কারাগারে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ১১, ২০১৬ ৭:৫৪ অপরাহ্ণ

karagarমো.মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর হামলার মামলায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩ নং এলাকার পরিচালক বানেশ্বর্দী ইউনিয়নের পুলাদেশি গ্রামের মৃত আ. রশিদের ছেলে নিজামুল ইসলাম সাজুকে কারাগারে প্রেরণ করেছে আদালত। ১১ মে বুধবার সাজু আদালতে আত্মসমর্পণ করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
উল্লেখ্য, ৬ মে দুপুরে মোজারকান্দা বাজারে নির্বাচনী ইস্যুতে আওয়ামীলীগ ও বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামীলীগের ২ জন গুরুতর ও মহিলাসহ ৫ জন আহত হয়। এ বিষয়ে বানেশ্বর্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

Need Ads