স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের নওহাটা মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আজাহার আলী (৭০) ২৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। ওইসময় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষ, সাবেক মেয়র হুমায়ুন কবীর রুমান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ছাদেক আলী মাস্টারসহ বিপুল সংখ্যক মুসল্লী শরিক হন।
এদিকে তার মৃত্যুতে অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।




