ads

শনিবার , ৩০ এপ্রিল ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কেনাকাটায় ব্যয় সাশ্রয়ী ‘মদিনা কষ্টকাটার’ উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৩০, ২০১৬ ২:০১ অপরাহ্ণ

Modina Super Shopস্টাফ রিপোর্টার ॥ একই ছাদের নিচে দৈনন্দিন চাহিদার সকল পণ্যের সেবা নিশ্চিত করতে শেরপুরে ব্যয়সাশ্রয়ী ‘মদিনা কস্টকাটার’ নামে একটি সুপার শপ উদ্বোধন করা হয়েছে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে ফিতা কেটে শহরের রঘুনাথ বাজার মোড়ে আনুষ্ঠানিকভাবে ওই কস্টকাটারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। ওইসময় তিনি বলেন, আধুনিক সকল শ্রেণি ক্রেতাদের চাহিদা পূরণে শেরপুরে এই প্রথম নেওয়া উদ্যোগটি (মদিনা কস্টকাটার) নিঃসন্দেহে ব্যতিক্রমী ও প্রশংসনীয়। সেইসাথে উদ্যোগটি সংশ্লিষ্ট ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। উদ্বোধনকালে শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, চেম্বার অব কমার্সের পরিচালক অজয় চক্রবর্তী, পৌর কাউন্সিলর বাদশা মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
‘ইউর ডেইলী নিডস’ শ্লোগানে পাশ্চাত্যের আদলে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ওই কস্টকাটারটি চালু করেছে মদিনা ফুড এন্ড বেভারেজ। প্রতিষ্ঠানটির কর্ণধার জুনায়েদ পারভেজ জানান, মদিনার নিজস্ব পন্য সামগ্রী ছাড়াও কাঁচাবাজার, ফলমুল, মাছ-মাংস, বিভিন্ন কোম্পানীর ভোগ্যপণ্য, স্টেশনারী, কসমেটিক্স, খাদ্যদ্রব্য বাজারের চাইতে সাশ্রয়ী মূল্যে এখানে পাওয়া যাবে। ১৩ হাজার প্রোডাক্ট আইটেম বিক্রীর টার্গেট নিয়ে বর্তমানে ৮ হাজার প্রোডাক্ট ডিসপ্লে করা হয়েছে। সব ধরনের মাস্টার কার্ড-ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে কেনাকাটা করা যাবে।

Need Ads