ads

শনিবার , ৩০ এপ্রিল ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সিম রেজিষ্ট্রেশনে টাকা নেওয়ার অভিযোগ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৩০, ২০১৬ ১:১৩ অপরাহ্ণ

SIM registrationমো. মোশারফ হোসেন, নকলা ( শেরপুর ) : শেরপুরের নকলায় বিনা মূল্যের সিম রি-রেজিষ্ট্রেশনের পরিবর্তে গ্রাহকদের কাছ থেকে ২০ থেকে ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। সরজমিনে জানাযায়, নকলা শহরের রতœা ওয়াচ, রুপসী বাংলা টেলিকম, তাজ মোবাইল মিডিয়া, ঈভান মোবাইল মিডিয়াসহ প্রায় সবকটি রেজি.পয়েন্টেই টাকা নেওয়া হচ্ছে। এমনকি ঈভান মোবাইল মিডিয়াস্থ বাংলা লিংক কাষ্টমার কেয়ারেও টাকা নেওয়া হচ্ছে। কাষ্টমার কেয়ারে যোগাযোগ করে জানাযায়,আজ দায়িত্ব প্রাপ্ত লোক নেই, পাশাপাশি শেষ সময় হওয়ায় গ্রাহকদের চাপ বেশি থাকায় সবাই টাকার বিনিময়ে সিম রেজিষ্ট্রেশন করছে। গ্রাহক লাখী ও তার স্বামী, মিলি ও তার স্বামী, মনির ও তার বাবা-মা, তামিম ও তার মা এবং ছাইদুল হক সহ অনেকেই অভিযোগ করে বলেন আগে ২/১টি জায়গায় টাকা নেওয়া হতো, কিন্তু ২৯ এপ্রিল শুক্রবার উপজেলার প্রায় সবকটি পয়েন্টেই টাকার বিনিময়ে সিম রি-রেজিষ্ট্রেশন করা হচ্ছে। তারা বলেন, টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে রেজি.পয়েন্টে দায়িত্ব প্রাপ্তরা গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করছেন না। এ বিষয়ে রেজি. পয়েন্টে যোগাযোগ করলে তারা সোজা সাপ্টা বলেন টাকা ছাড়া রেজিষ্ট্রেশন করা হবেনা। মন চাইলে রেজিষ্ট্রেশন করুন নতুবা বাদ দিন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads