ads

বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন : বর্ণাঢ্য র‌্যালি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ২৮, ২০১৬ ১০:০৮ পূর্বাহ্ণ

শেরপুর : জাতীয় আইনগত সহায়তা দিবসের বর্ণাঢ্য র‌্যালি। ছবি : জুবাইদুল ইসলাম

শেরপুর : জাতীয় আইনগত সহায়তা দিবসের বর্ণাঢ্য র‌্যালি।                                                                        ছবি : জুবাইদুল ইসলাম

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার : ‘গরিব-দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান গণতান্ত্রিক সরকারের অঙ্গীকার’- এ শ্লোগানকে ধারণ করে ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করা হয়েছে। জেলা ও দায়রা জজ, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক শান্তির কপোত পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওইসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট সাইফুর রহমান ও পুলিশ সুপার মোঃ মেহেদুল করিমসহ বিচারকমন্ডলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। পরে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টা থেকে জেলা জজ আদালত প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ, একই সময় থেকে দিনব্যাপি লিগ্যাল এইড মেলা, বিকেল সাড়ে ৪টায় আলোচনা সভা ও সেরা প্যানেল আইনজীবীদের মাঝে সম্মাননা প্রদান এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা প্রদর্শন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads