ads

মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিরল প্রজাতির ২ কচ্ছপ আটক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ২৬, ২০১৬ ৭:৫৯ অপরাহ্ণ

Sherpur Kochchop Picস্টাফ রিপোর্টার : শেরপুরের পল্লীতে বিরল প্রজাতির ২ টি বড় আকৃতির কচ্ছপ আটক হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে আটক কচ্ছপ দু’টিকে মৎস্য বিভাগের লোকজন উদ্ধার করে দশানী নদীর গভীর জলে অবমুক্ত করেছেন।
জানা যায়, সোমবার বিকেলে সদর উপজেলার খুনুয়া এলাকার পাশ দিয়ে প্রবাহমান দশানী নদীতে দেওয়া ঘের ঘিরে মাছ শিকারের সময় দু’টি বিরল প্রজাতির কচ্ছপ আটক করেন খুনুয়া টিয়ারপাড় এলাকার হতদরিদ্র মৎস্যজীবী অজিত (৫৫)। পরে তিনি আটক কচ্ছপ দু’টিকে তার বাড়িতে নিয়ে রাখেন। বিষয়টি জানাজানি হয়ে পড়লে তার বাড়িতে উৎসুক জনতার ভীড় জমে। এক পর্যায়ে কচ্ছপ দু’টিকে বিক্রি করে দেওয়া হবে বলে গুঞ্জন উঠে। এলাকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসানুল হাবিব জুয়েল বিষয়টি জানান মিডিয়া কর্মীদের। এরপর খবর পৌঁছে প্রাণী সম্পদ বিভাগের জেলা কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নানের কানে। কিন্তু জলজ প্রাণীর অজুহাত তুলে বিষয়টি মৎস্য বিভাগের আওতায় পড়ে বলে পাশ কেটে যান তিনি। পরে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফার পরামর্শে অগত্যা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম একই অফিসের সহকারি মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামকে সাথে নিয়ে অজিত মাঝিকে বুঝিয়ে কচ্ছপ দু’টিকে উদ্ধার করে তারই সহায়তায় পার্শ্ববর্তী দশানী নদীর গভীর জলে অবমুক্ত করেন। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ওই ধরনের কচ্ছপ সাধারণনত আমাদের অঞ্চলে দেখা মেলে না। কচ্ছপ দু’টি কোন প্রজাতিরÑএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে সম্পর্কে বলতে পারবে প্রাণী সম্পদ বিভাগ। তবে কচ্ছপ দু’টির মধ্যে একটির ওজন ১০ কেজি ও অন্যটির ওজন প্রায় ৭ কেজির মতো।
সচেতন মহলের অভিমত, কচ্ছপ দু’টি চিড়িয়াখানায় রাখার মতো ছিল। কিন্তু প্রাণীসম্পদ বিভাগ বা সংশ্লিষ্ট অন্য কোন বিভাগ খবর পেয়েও এগিয়ে না যাওয়ায় তা সম্ভব হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads