খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ২৫ এপ্রিল সোমবার বিকালে স্থানীয় পাবলিক হলে জালনোট বিষয়ক জনসচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। শেরপুরের এ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এ্যাসিসট্যান্ট ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেন ও ময়মনসিংহ অঞ্চলের এ্যাসিসট্যান্ট ডিরেক্টর মোঃ শহিদুল্লাহ রায়হান। বক্তারা জালনোট সহজে চেনা ও সনাক্তের বিভিন্ন উপায় সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন, ব্যবসায়ী, এনজিও’র প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।




