ads

বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাড়ির নিরাপত্তা দেখভাল করবে স্মার্টফোন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ২১, ২০১৬ ১:৫২ অপরাহ্ণ

smart phoneশ্যামলবাংলা ডেস্ক : ‘ইভোট্যাগ’ নামের একটি ক্ষুদে স্থান শনাক্তকরণ ডিভাইস এনেছে বিশ্বের শীর্ষস্থানীয় টেকনোলজি সল্যুশন কোম্পানি ইভোক্সিজ টেকনোলজিস। ডিভাইসটি গ্রাহকের বাড়ির নিরাপত্তা শক্তিশালী করতে কাজ করবে। শুধু বাড়ি নয়, এই ডিভাইস শিশু ও গৃহপালিত প্রাণীর দেখভালও করবে। তবে তার জন্য দরকার হবে একটি স্মার্টফোন ও একটি অ্যাপ্লিকেশনের। গ্রাহকের স্মার্টফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিলে তবেই কাজ করবে ইভোট্যাগ। আর বাড়িতে কোনো নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলেই এটি সাথে সাথে সতর্কবার্তা পাঠাবে গ্রাহকের স্মার্টফোনে।
বৃহস্পতিবার ইভোট্যাগ উন্মোচন করে ইভোক্সিজ টেকনোলজিস। ডিভাইসটির ব্যাপারে নির্মাতা কোম্পানির বক্তব্য, বাড়ির নিরাপত্তা, শিশু ও গৃহপালিত প্রাণীর দেখাশুনা ছাড়াও এটি হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দেয়া ও সেলফি তুলে দেয়ার কাজ করবে।
ইভোট্যাগ মূলত একটি পানি-নিরোধক ডিভাইস, যা জামার কলার, চাবির গোছা বা ছোট ব্যাগে পুরে রাখা যাবে। ডিভাইসটি বর্তমানে ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট ও স্ন্যাপডিলে পাওয়া যাবে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads