ads

বুধবার , ২০ এপ্রিল ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ২০, ২০১৬ ২:১৯ অপরাহ্ণ

fakhrul_islam_alamgir_শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ এপ্রিল বুধবার বেলা ১২ টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনপিপি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি ওই মন্তব্য করেন।
ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে এখন আর কোনো রাজনীতি নেই। তারা বিরোধীদলের নেতাকর্মীদেরকে জেলে ভরে দেশে রাজনীতি করতে চায়। আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।
তিনি বলেন, ২০ দলীয় জোট গঠন করা হয়েছে দুঃশাসনের বিরুদ্ধে এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য। তাই ২০ দলীয় জোটের আকার আরও বাড়তে পারে। সভায় সভাপতিত্ব করেন এনপিপির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ।

Need Ads