শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীর বালিজুরি রেঞ্জের সদর বিটের ২০০১ ও ২০০২ সালের ১৯৩ দশমিক ২৭ হেক্টর জমির সৃজিত বাগানের উপকারভোগিদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। ১৬ এপ্রিল শনিবার বিকালে উপজেলার সীমান্ত এলাকা বালিজুরি সোমেশ্বরী নদীর পাড়ে আনুষ্ঠানিকভাবে ৬২ লাখ ৪শ টাকার চেক ১৩৯ জনের মাঝে বিতরণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ পেয়েছেন ৯৪ হাজার ৮শ ৯৮ টাকা। সর্ব্বো নিু পেয়েছেন ২৪ হাজার ৮শ ৯১ টাকা। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপকার ভোগিদের মাঝে চেক বিতরণ করেন এমপি একেএম ফজলুল হক চান।
উপকারভোগিদের সভাপতি ছামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ চন্দ্র রায়, শেরপুর ভাপ্রাপ্ত বন কর্মকর্তা আব্দুর রেজ্জাক, রেঞ্জ অফিসার তারিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বিট কর্মকর্তা আশরাফুল আলম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল ছালেহ, উপকারভোগিদের সভাপতি জাকিউল আলম জিকু প্রমূখ।




