ads

সোমবার , ১৮ এপ্রিল ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নকলনবীশদের অর্ধ-দিবস কলম বিরতি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১৮, ২০১৬ ৭:৪২ অপরাহ্ণ

sherpur- pen strike picture-01-18.04.2016স্টাফ রিপোর্টার : শেরপুরে জাতীয় বেতন কাঠামোয় চাকরি অন্তর্ভুক্ত করা ও ১২ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবীশ) অ্যাসোসিয়েশন, কেন্দ্রিয় কমিটির আহবানে শেরপুরের নকলনবীশরা ১৮ এপ্রিল সোমবার সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ কর্মসূচী পালন করেন। কর্মসূচী চলাকালে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জমির দলিলের নকল লিখা কার্যক্রম বন্ধ ছিল।
নকলনবীশ অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুকুনুজ্জামান জানান, দীর্ঘ ১২ মাস যাবত সরকার নকলনবীশদের বেতন বন্ধ রেখেছেন। এ ছাড়া বার বার আশ্বাস দেওয়া সত্ত্বেও নকলনবীশদের চাকরি স্থায়ী করছেন না। ফলে দেশের বিভিন্ন সাব-রেজিস্টার কার্যালয়ে কর্মরত নকলনবীশরা আর্থিক ও মানসিক দুর্ভোগসহ মানবেতর জীবন যাপন করছেন। তাই তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এরই অংশ হিসেবে সোমবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অর্ধ-দিবস কলম বিরতি কর্মসূচী পালন করা হয়। তিনি অবিলম্বে নকলনবীশদের ন্যায্য দাবিসমূহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানান।

Need Ads