ads

সোমবার , ১৮ এপ্রিল ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ৩ আসামীর স্বীকারোক্তি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১৮, ২০১৬ ১০:৪৫ পূর্বাহ্ণ

rukon-kiilar-arrest-16-4-16নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজারামকুড়া শ্মশান সংলগ্ন নির্জন খালপাড় থেকে মাটি খুঁড়ে উদ্ধারকৃত নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত রোকন মিয়ার পিতা ফজলুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতেই নালিতাবাড়ী থানায় এ মামলা দায়ের করেন। এলাকাবাসীর হাতে আটককৃত ৩ আসামীকে হালুয়াঘাট থানা পুলিশ নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তরের পর তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ জানায়, রোকনের পিতা একজন কনস্ট্রাকশন ব্যবসায়ী। তিনি অপর তিন পুত্রকে নিয়ে ঢাকায় থাকেন। গ্রামের বাড়ি তেলিখালিতে থেকে পরিবারের মতের বাইরে নিজের নিবন্ধনকৃত ডিসকভার মোটরসাইকেল নিয়ে ভাড়ায় চালাত সে। মাঝেমধ্যে গ্রেফতারকৃত আসামীদের ভারতীয় মদের চালান দিতেও ভাড়ায় খাটত রোকন। এরই সূত্র ধরে হত্যাকারীদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রোকনের। আসামীদের কথা অনুযায়ী রোকনের কাছে তাদের বেশকিছু টাকা পাওনা হয়ে যায়। কিন্তু তা দিতে গড়িমসি করায় ১৩ এপ্রিল বুধবার রাতে হাফিজুলকে দিয়ে তেলিখালি নিজ বাড়ি থেকে রোকনকে কৌশলে বিশগিরিপাড়া ও পরে রাজারামকুড়া মাঠে নিয়ে আসে। এখানে এনে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃতদেহ টেনেহিচরে শ্মশানের দক্ষিণে খালপাড়ে নিয়ে যায় এবং মাটি খুঁড়ে চাপা দেয়। এরপর রোকনের ব্যবহৃত ১২৫ সিসি মোটরসাইকেলটি ঘটনার রাতেই নালিতাবাড়ীর খালভাঙ্গায় বসবাসকারী পুরাতন গাড়ির ব্যবসায়ী কামরুজ্জামানের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে। পুলিশ আরও জানায়, রাতেই আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী বিশগিরিপাড়া গ্রামে প্রধান আসামী আশরাফুলের বাড়ি থেকে ২৫ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয় এবং একই গ্রামের এমদাদুল হক মুকুল নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও গাড়ি ক্রেতা কামরুজ্জামানকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালানো হলেও সে কৌশলে রাতেই গাড়িটি কাকরকান্দি বাজারে মোবাইল টাওয়ারের পাশে ফেলে পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান জানান, আসামীরা ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার দুপুরে আশরাফুল (২৩), হাফিজুল ইসলাম (১৫) ও জাহিদুলকে (২৬) আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামী মনির (২০) এবং কামরুজ্জামান পলাতক রয়েছে। এছাড়াও শুক্রবার গভীর রাতে গ্রেফতারকৃত মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads