মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাধ করায় বাবাকে মারধরের মামলায় মমিনাকান্দার মনসুর আলীর পুত্র রফিক কে গ্রেফতার করেছে নকলা থানার পুলিশ। উপজেলার মমিনাকান্দা গ্রামের দরিদ্র রাজমিস্ত্রি দুলাল উদ্দিনের মেয়ে মমিনাকান্দা আল আমিন দাখিল মাদরাসার নবম শ্রেনীর ছাত্রী রোকসানা (১৩) কে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল এলাকার কিছু বকাটে। এ ঘটনা রোকসানার বাবা জানতে পেরে বিষয়টি বকাটেদের অভিবাবকদের নিকট জানালে ১২ এপ্রিল রাতে একাপেয়ে উত্ত্যক্তকারী বখাটেরা দুলাল উদ্দিনকে প্রচন্ড মারধর করে। আহত দুলাল বর্তমানে নকলা হাসপাতালে চিকিৎসা রত আছেন। এ বিষয়ে১৩ এপ্রিল রাতে নকলা থানায় মমিনাকান্দা গ্রামের ইসলামের পুত্র এমদাদুল হক (২০), হোসেন আলীর পুত্র আঃ মতিন (২৪), কফিল উদ্দিনের পুত্র মজিদ (২২), হাকিমের পুত্র কামাল (২১), মৃত মুনছর আলীর পুত্র রফিক (৩০) এই পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়। মামলার তদন্ত ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই তোফায়েল হোসেন মামলা ও ঘটনার বিষয় স্বীকার করে জানান ১৪ এপ্রিল রাতে মামলার আসামী রফিক নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।




