রেজাউল করিম, শ্রীবরদী : গারো পাহাড়ের পরিত্যক্ত জমিতে সবুজোয়নের লে শেরপুরের শ্রীবরদীতে বেসরকারি সংস্থা কালচারাল এন্ড ডেভোলপম্যান্ট সোসাইটির (সিডিএস) উদ্যোগে বিভিন্ন প্রজাতির বীজ বিতরণ করা হয়েছে। টেবটেবা নামে একটি দাতা সংস্থার সহায়তায় ১২ এপ্রিল মঙ্গলবার বিকালে উপজেলার সীমান্ত এলাকা খ্রিষ্টাপাড়া গ্রামে সিডিএসর অফিস প্রাঙ্গনে শাক-সবজি, ফলজ, বনজ ও ওষধি বৃরে বীজ বিতরণ করা হয়।
সংস্থাটির প্রিজারভেশন এন্ড প্রমোশন অব ট্র্যাডিশনাল ক্রপস এর দলের সদস্যদের মাঝে এসব বীজ বিতরণ করা হয়। এ উপলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিডিএসের উপদেষ্টা সদস্য ফনিন্দ্র নকরেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিএসের মহা সচীব ও বিশিষ্ট কলামিষ্ট বাঁধন আরেং। সিডিএসের সহ সম্পাদক ও উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিএসের অর্থ সম্পাদক ব্রতীন মারাক, একাউন্ট অফিসার লুচন সাংমা প্রমূখ। পরে দলের সদস্যদের মাঝে মরিচ, আদা, হলুদ, বাঙি, গর্জি আলু, কাউন, শিমুল আলূু ও ব্লেলকসহ বিভিন্ন প্রজাতির বীজ বিতরণ করা হয়।




