ads

বুধবার , ১৩ এপ্রিল ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষকরা মানুষ গড়ার কারিগর : শেরপুরে হুইপ আতিক

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৩, ২০১৬ ১২:৫৮ অপরাহ্ণ

sherpur ---huipস্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সমাজের সর্বস্তরের মানুষ তাদের শ্রদ্ধা করে। তাই শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ১২ এপ্রিল মঙ্গলবার দুপুরে শেরপুর শহরের গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয় (জিকে পাইলট স্কুল) মিলনায়তনে শেরপুরে বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানোয়ার হোসেন ছানু, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শাজাহান মিয়া ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সৈয়দ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. চাঁন মিয়া। অনুষ্ঠানে সদর উপজেলার ৮ শতাধিক শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!