ads

বুধবার , ১৩ এপ্রিল ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কৃষকদের মাঝে কম্পিউটার বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১৩, ২০১৬ ৭:২৪ অপরাহ্ণ

486,10000,0,658,128,1024,263,258,369,55336,0

486,10000,0,658,128,1024,263,258,369,55336,0

Shamol Bangla Ads

নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় ১২ টি গ্রাম ভিত্তিক সংগঠনের সদস্যদের মাঝে কম্পিউটার, এলএলপি পাম্প, ফুট পাম্প ও পুষ্টি প্লেট বিতরণ করা হলো। ১২ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস অডিটোরিয়ামে ওইসব সামগ্রি বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার শরীফ ইকবালের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশরাফ উদ্দিন, প্রকল্প পরিচালক মতিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, কৃষি পণ্য উৎপাদন, শস্য বহুমুখিকরণ, মূল্য সংযোজন, কৃষি পণ্য বাজার জাত করণের সুবিধা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ২০১১ সাল থেকে নালিতাবাড়ীর ১২ টি গ্রামে চলছে খাদ্য নিরাপত্তা নিশ্চিন্তকরণ প্রকল্প।
এ গ্রাম গুলো হলো, পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারূপাড়া, বুরুঙ্গা, সমেশ্চুড়া, ধোপাকুড়া, নয়াবিল ইউনিয়নের দাওধারা কাঁটাবাড়ি, ডালুকোণা, নাকুগাঁও, রূপাকুড়া, রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা, বিশগিরিপাড়া, মায়াঘাসি, বেলতৈল। এসব গ্রাম সংগঠনে উপকারভোগির সংখ্যা ২ হাজার ৪ শ’ ৮৮ জন। এদের ১ কোটি ২২ লক্ষ টাকা প্রকল্প সহায়তা প্রদান করা হলেও, বর্তমানে এদের সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি ১১ লক্ষ টাকা।

বিতরণকৃত সামগ্রি গুলো হলো, ১২ টি ডেস্কটপ কম্পিউটার. ১৩ টি এলএলপি পাম্প, ১৩ টি পুট পাম্প ও ২ হাজার ৪ শ’ ৮৮ টি পুষ্টি প্লেট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads