ads

সোমবার , ১১ এপ্রিল ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগ : টানা তৃতীয় জয়ে সাইকা সেমিফাইনালে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১১, ২০১৬ ৯:৪৯ পূর্বাহ্ণ
শেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগ : টানা তৃতীয় জয়ে সাইকা সেমিফাইনালে

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লীগে পর পর তৃতীয় খেলায় জয়লাভ করে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে শেরপুর ইয়ং ক্রিকেটার্স এসোসিয়েশন (সাইকা) । ১০ এপ্রিল রবিবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগের গুরুত্বপূর্ণ খেলায় সাইকা ৫ উইকেটের বিশাল ব্যবধানে মৈত্রিবাড়ী ক্রিকেট ক্লাবকে (এমসিসি) পরাজিত করেছে।
সকালে টস জিতে নির্ধারিত ৫০৫ ওভারের খেলায় ব্যাট করতে নেমে স্পিনার রাকিব ও সাগরের বোলিং তোপের মুখে এমসিসি ৩০ দশমিক ৩ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়। সাইকার বোলার রাকিব ৪ টি ও সাগর ৩ টি উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে সাইকার ব্যাটসম্যান সাব্বিরের অপরাজিত ৫৬ রানের ওপর ভর করে ২১ দশমিক ৪ ওভারে ১১০ রান তুলে ৫ উইকেট হাতে রেখেই জয়লাভ করে। সাইকা এর আগের দুই খেলায় উত্তরা স্পোটিং ক্লাব ও খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করেছে। প্রথমবারের মতো সাদা বল রঙিণ পোষাকে অনুষ্ঠিত এবারের প্রথম বিভাগ ক্রিকেট লীগে ১০টি ক্লাব দুই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সংক্ষিপ্ত স্কোর : এমসিসি-১০৯/১০, ৩০.৩ ওভার (স্বাধীন ৩৫, বিশাল ২৭, অতি: ৯, রাকিব ৪/২৬, সাগর ৩/৩০)। সাইকা-১১০/৫, ২১.৪ ওভার (সাব্বির ৫৬*, অতি: ১০, লোবান-৩/১৬)। ফলাফল : সাইকা ৫ ইউকেটে জয়ী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads