ads

রবিবার , ১০ এপ্রিল ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি চাতাল ব্যবসায়ীর মহানুভবতা…

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১০, ২০১৬ ১:২৮ অপরাহ্ণ

Sherpur Pic-1স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের তেরাবাজারে তুলা পট্টিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে গিয়ে মহানুভবতার পরিচয় দিলেন এক চাতাল ব্যবসায়ী। ৯ এপ্রিল শনিবার দুপুরে অগ্নিকান্ডে সর্বস্বহারা লেপ-তোষক ব্যবসায়ী মোস্তফা মিয়া ও তার ভাই আশরাফ মিয়ার পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন সদু রাইস মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব দুলাল মিয়া। ওইসময় তিনি অন্যান্য ব্যবসায়ীদের প্রতিও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
ব্যবসায়ী আলহাজ্ব দুলাল মিয়া বলেন, আমি সামাজিক দায়বদ্ধতা থেকে ওইসব ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় এগিয়ে গেছি। আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে তারাও আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। নিজেদের ব্যবসাটা আবার শুরু করতে পারবে।
শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার পক্ষ থেকে তেরাবাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অগ্নিকান্ডের ঘটনার পর পরই স্থানীয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে পূনর্বাসনের জন্য এক লাখ টাকা, ৮ বান্ডিল ঢেউ টিন এবং ঘর তোলার জন্য নগদ ২৪ হাজার টাকা প্রদান করেন।
উল্লেখ্য, ৮ এপ্রিল শুক্রবার দুপুর একটার দিকে শহরের তেরাবাজার তুলাপট্টিতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি বসতঘর ও ৪টি দোকানের সকল মালামাল ভস্মিভুত হয়। এতে প্রায় কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!