ads

শনিবার , ৯ এপ্রিল ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক পদে নতুন মুখ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৯, ২০১৬ ৪:৪৯ অপরাহ্ণ

Bnp-flagশ্যামলবাংলা ডেস্ক : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৭ যুগ্ম মহাসচিব ও ৮ সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছে। এ ১৫ জনের মধ্যে ১২ জনই নতুন মুখ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৯ এপ্রিল শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই দুই পদে নেতাদের নাম ঘোষণা করেন।
যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পেয়েছেন মাহবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুন-অর রশীদ ও আসলাম চৌধুরী। তাঁদের মধ্যে শুধু মাহবুব উদ্দিন খোকন আদের কমিটিতে যুগ্ম মহাসচিবের দা​য়িত্বে ছিলেন।
সাংগঠনিক সম্পাদকেরা হলেন ঢাকায় ফজলুল হক মিলন, চট্টগ্রামে শাহাদাত হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস শিরিন, রংপুরে আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহে এমরান সালেহ প্রিন্স ও ফরিদপুরে শামা ওবায়েদ। তাঁদের মধ্যে ফজলুল হক মিলন ও আসাদুল হাবিব দুলু পুরোনো কমিটিতে একই পদে ছিলেন।
১৯ মার্চ দলের জাতীয় সম্মেলনে কাউন্সিলররা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কমিটি গঠনের সর্বময় ক্ষমতা দেন। সেই ক্ষমতাবলে চেয়ারপারসন তাঁদের মনোনয়ন দেন। এর আগে দলের মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান সিনহাকে মনোনয়ন দেন খালেদা জিয়া।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads