খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। ৯ এপ্রিল শনিবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে স্থানীয় মহিলা ও শিশু পুনর্বাসন সংস্থা উপজেলার বিলাশপুর এলাকায় ওই ছাগল বিতরণ করে। এতে ব্যয় হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা। সংস্থার সভানেত্রী মোছাঃ নাসিমা বেগমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক জসিজল হক তারা, ইউপি সদস্য গোলাপ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এর আগে ওই সংস্থার উদ্যোগে ছাগল পালনের উপর ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।




