ads

বৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে গণপরিবহণ ভাড়া সমন্বয় করা হবে : ওবায়দুল কাদের

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৭, ২০১৬ ৪:১৬ অপরাহ্ণ

obaidul kaderশ্যামলবাংলা ডেস্ক : জ্বালানি তেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে গণপরিবহণ ভাড়া সমন্বয় করা হবে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এলেনবাড়িতে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি ওই কথা বলেন।
ওইসময় মন্ত্রী বলেন, তেলের দাম যদি এক টাকা কমে,তাহলে গণপরিবহনের ভাড়া কমবে ১ পয়সা। প্রতি লিটারে যদি তেলের দাম ১০ টাকা কমে, তাহলে প্রতি কিলোমিটারে ভাড়া কমবে ১০ পয়সা। তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী তেলের দাম কমানোর আভাস দিয়েছেন। এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। প্রজ্ঞাপন জারি হলে সে অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের নসরুল হামিদ বলেন, কেরোসিন, অকটেন, পেট্রোলসহ জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

Shamol Bangla Ads

তিন ধাপে মূল্য কমানো হবে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রথম ধাপে ১০ টাকা কমানো হবে। তিনি আশা করছেন, তেলের দাম কমলে যানবাহনে ভাড়া কমে আসবে। এর সুফল জনগণ পাবেন। প্রতিমন্ত্রী বলেন, দ্বিতীয় ধাপ ৫-৬ মাস পর, বাকিটা এর পরে করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!