ads

বৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এডভোকেট ছামাদ ছিলেন পরিচ্ছন্ন রাজনীতির দীক্ষক : শেরপুরে স্মরণসভায় হুইপ আতিক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৭, ২০১৬ ৯:১৫ অপরাহ্ণ

Sherpur Adv. Samad smoronsovaস্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেছেন, ‘রাজার নীতি নয়, নীতির রাজাই হচ্ছে রাজনীতি’- রাজনীতির এমন দীক্ষাই দিতেন শেরপুর অঞ্চলের কিংবদন্তী পুরুষ প্রয়াত এডভোকেট আব্দুস ছামাদ। তিনি ছিলেন একজন সৎ, আদর্শ, পরিচ্ছন্ন ও সাহসী নেতৃত্বের প্রতীক। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস যতদিন থাকবে, এডভোকেট আব্দুস ছামাদের অবদান শেরপুরবাসী ততদিনই স্মরণ করবে। তিনি ৬ এপ্রিল বুধবার সন্ধ্যায় শহরের নবীনগর মোড়ে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক পৌরপতি, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট আব্দুস ছামাদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। হুইপ আতিক বলেন, এডভোকেট আব্দুস ছামাদ কেবল নবীনচরকে নবীনগর হিসেবে প্রতিষ্ঠার নায়কই ছিলেন না, গোটা শেরপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে একজন অন্যতম প্রধান সংগঠক ছিলেন। আজকের অপরাজনীতির বিষ দাত ভাঙতে তার মতো নেতৃত্বের বড়ই প্রয়োজন ছিল।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্মরণসভা আয়োজক কমিটির আহবায়ক এডভোকেট চন্দন কুমার পাল পিপির সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহন ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। স্মরণসভা আয়োজক কমিটির সদস্য সচিব, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত এডভোকেট আব্দুস ছামাদের জ্যেষ্ঠ পুত্র জয়েন উদ্দিন মাহমুদ জয়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, নবারুণ শিক্ষা পরিবারের পরিচালক আনোয়ারুল হাসান উৎপল, শিল্পপতি আনিসুর রহমান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর মোশারফ হোসেন মজনু প্রমুখ। ওইসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালেক, এডভোকেট আবুল কাশেম জিপি, এডভোকেট মোছাদ্দেক ফেরদৌসী, এডভোকেট সুব্রত কুমার দে ভানু, এডভোকেট রফিকুল ইসলাম আধার, দেবাশীষ ভট্টাচার্য, কানু চন্দ্র চন্দ, নাসরিন রহমান, কোহিনুর বেগম বিদ্যুৎ, আঞ্জুমান লিপি প্রমুখ।
এর আগে দুপুরে মরহুমের কবর জিয়ারত ও নবীনগর মাদ্রাসা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads