স্টাফ রিপোর্টার : শেরপুরে স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে “দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রমের শিক্ষনীয় বিষয়, অভিজ্ঞতা ও ভালমন্দ দিক নিয়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অবহিত করণের লক্ষে ২৮ মার্চ সোমবার দিনব্যাপি এক কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এনামুল হকের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে শেরপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ আলী, সদরের ইউএনও মো. হাবিবুর রহমান, শ্রীবরদীর ইউএনও হাবিবা শারমীন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য , নারী নেতা শামীম আরা প্রমূখ বক্তব্য রাখেন।




