ads

সোমবার , ২৮ মার্চ ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি কিস্তিতে দেওয়ার সুযোগ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২৮, ২০১৬ ৮:০১ অপরাহ্ণ

bajaj-discover-125ccশ্যামলবাংলা ডেস্ক : অবশেষে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি কমেছে। রেজিস্ট্রেশন ও সড়ক কর এককালীন জমা প্রায় ৪০ শতাংশ কমানো হয়েছে। তবে এই ৪০ শতাংশ টাকা পরবর্তী ৮ বছরে ৪ কিস্তিতে জমা দেওয়া যাবে। সোমবার প্রকাশিত গেজেটে ওই তথ্য জানানো হয়।
২০১৪ সালের ১ জানুয়ারি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ৪০ শতাংশ বাড়ানো হয়। এতে অনিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। সব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ২০১৫ সালের ডিসেম্বরে রেজিস্ট্রেশন ফি কমানোর সুপারিশ করে। মন্ত্রণালয় থেকে পরবর্তীতে জানানো হয়েছিল অর্থ বিভাগের অনুমোদন পাওয়া সাপেক্ষে দ্রুত সময়ে রেজিস্ট্রেশন ফি কমানো হবে।
সোমবার প্রকাশিত গেজেট অনুযায়ী, ১০০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশনকালীন জমার পরিমাণ ১৩ হাজার ৯১৩ টাকা থেকে কমিয়ে ৯ হাজার ৩১৩ টাকা করা হয়েছে। বাকী ৪ হাজার ৬০০ টাকা পরবর্তী আট বছরে চার কিস্তিতে পরিশোধ করতে হবে।
১০০ সিসির উপরে মোটরসাইকেলের রেজিস্ট্রেশনকালীন জমার পরিমাণ ২১ হাজার ২৭৩ টাকা থেকে কমিয়ে ১২ হাজার ৭৩ টাকা করা হয়েছে। বাকী ৯ হাজার ২০০ টাকা পরবর্তী আট বছরে চার কিস্তিতে পরিশোধ করতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads