ads

বুধবার , ২৩ মার্চ ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৃহত্তর ময়মনসিংহ গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল জয়ী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২৩, ২০১৬ ৭:৪২ অপরাহ্ণ

Divisional Gold Cup Football-2স্টাফ রিপোর্টার : বৃহত্তর ময়মনসিংহ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শেরপুর ভেন্যুর খেলায় টাঙ্গাইল জেলা দল ১-০ গোলে শেরপুর জেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে ওঠেছে। বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ (জিএমসিসি), ঢাকার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ২৩ মার্চ বুধবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, বিশেষ অতিথি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, জিএমসিসি ঢাকার সম্পাদক শফিউদ্দিন আহমেদ ও নেতৃবৃন্দ উভয় দলের খেরোয়াড় ও কর্মকর্তাদের সাথে পরিচিত হন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। বৃহত্তর ময়মনসিংহের ক্রীড়া ও সাংস্কৃতিক জাগরনের লক্ষ্যে আয়োজিত এ গোল্ডকাপ ফুটবলে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা দল অংশগ্রহণ করছে।

Need Ads