ads

মঙ্গলবার , ২২ মার্চ ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর ১২ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন : চলছে গণনা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২২, ২০১৬ ৭:৩৬ অপরাহ্ণ

Sherpur Pic 1স্টাফ রিপোর্টার ॥ প্রথম ধাপের আওতায় শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ২২ মার্চ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২টি ইউনিয়নের ১১১টি কেন্দ্রে ওই ভোটগ্রহণ সম্পন্ন হয়। কেন্দ্রগুলোর মধ্যে ৯১টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলেও বিভিন্ন কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা কোথাও বড় ধরনের গোলযোগ হয়নি। তবে সকাল থেকে পুরুষ ভোটারদের সাথে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি ও সারিবদ্ধ লাইন দেখা গেলেও দুপুরের পর থেকেই কেন্দ্রে ভোটার সংখ্যা কমতে থাকে। যে কারণে কেন্দ্রগুলোতে গড়ে ভোট পড়েছে ৬০ থেকে সর্বোচ্চ ৭৫ ভাগ।
সকাল থেকেই বাঘবেড় ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সবুর ও বিদ্রোহী প্রার্থী হাসানুজ্জামান রিয়াদের সমর্থকদের মধ্যে গোবিন্দনগর কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে টান টান উত্তেজনা দেখা দেয়। দুপুরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এতে উভয় পক্ষের অন্তত: ২০ জন এবং পুলিশের এসআই খালিদসহ অন্তত: ৩জন আহত হয়। ওইসময় করিম বাদশা (২৪) নামে আওয়ামী সমর্থিত এক যুবককে আটক করে পুলিশ। মরিচপুরাণ ইউনিয়নের উত্তর কোননগর, দক্ষিণ কোননগর ও ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার পর থেকে বিএনপি প্রার্থী আইয়ুব আলীর কোন এজেন্ট পাওয়া যায়নি। এছাড়া সকাল সাড়ে ১১ টার দিকে মরিচপুরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলামের সমর্থকরা বিএনপি প্রার্থীর সমর্থকদের ধাওয়া দিয়ে কেন্দ্র দখলের চেষ্টা চালায়। ওইসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রে পৌছে পরিস্থিতি শান্ত করে। তবে ওই ঘটনায় প্রায় এক ঘন্টা সময় ভোটগ্রহণ বন্ধ থাকে। বিএনপি প্রার্থী আইয়ুব আলী অভিযোগ করে বলেন, ভোট শুরুর পরপরই ৪/৫টি কেন্দ্র থেকে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এছাড়া রাজনগর, কলসপাড়, যোগানিয়া, নয়াবিল, পোড়াগাঁও ও নন্নী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অধিকাংশ কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সর্মথকদের মধ্যে ছিল চাপা উত্তেজনা। ভোটগ্রহণ শেষে পোড়াগাও ইউনিয়নের বারমারী মিশনারী স্কুল কেন্দ্রে আওয়ামী লীগের একমাত্র আদিবাসী নারী প্রার্থী বন্দনা চাম্বুগং নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানালেও তিনি অভিযোগ করেন, দলের অনেকেই নৌকার পক্ষে কাজ করেননি। অনেকেই বিদ্রোহী প্রার্থী আজাদ মিয়ার সাথে হাত মিলিয়ে নৌকার সাথে ঘাতকতা করেছেন। উল্লেখ্য, ১২টি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপিসহ উভয় দলের বিদ্রোহী প্রার্থী, জাপা, জাসদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্রের একজন করে প্রার্থীসহ মোট ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৪৬ জন সাধারণ মেম্বার প্রার্থী ও ১১০ জন সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী মোহাম্মদ আবু সাঈদ মোল্লা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় প্রশাসন ও আইন-শৃঙ্খলার সাথে সম্পৃক্ত সকলেই সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার ১২ ইউনিয়নের ১১১টি কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

Need Ads