ads

সোমবার , ২১ মার্চ ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২১, ২০১৬ ৫:০০ অপরাহ্ণ

moulvibazar-map_1594মৌলভীবাজার প্রতিনিধি : চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম সায়েদ আহমদ (১৮)। ২১ মার্চ সোমবার দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশের নগর স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত সায়েদের বাড়ি মৌলভীবাজার বড়লেখা উপজেলার চান্দগ্রামে। তাঁর বাবার নাম মানিক মিয়া।
এ বিষয়ে শমশেরনগর রেলওয়ের স্টেশন মাস্টার আবদুল আজিজ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনকে শমশেরনগর স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড় করিয়ে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনকে পার (ক্রসিং) করা হচ্ছিল। দুপুর সাড়ে ১২টায় পাহাড়িকা থেকে সায়েদ নেমে ১ নম্বর লাইন অতিক্রম করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দ্রুতগামী পারাবত ট্রেনের সঙ্গে সেলফি তুলছিলেন। পারাবত ট্রেনটি দ্রুত এগিয়ে আসার সময় তরুণটি দৌড়ে ১ নম্বর লাইন অতিক্রম করে ২ নম্বর লাইনে দাঁড়ানো পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উঠতে যান। এ সময় চলন্ত পারাবত ট্রেনের ইঞ্জিনের কিনারার লোহার পাতের আঘাতে সায়েদ আহমদ মাটিতে পড়ে গেলে তাঁর বাঁ পায়ের গোড়ালি কেটে যায় ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা যান তিনি।
নিহতের চাচাতো ভাই লিটন আহমেদ বলেন, সায়েদ বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। কুলাউড়া উপজেলা স্টেশন থেকে তাঁরা চট্টগ্রামে যাচ্ছিলেন। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃণাল কা‌ন্তি সিনহা বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

Need Ads