ads

সোমবার , ২১ মার্চ ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক শিশু সমাবেশ অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২১, ২০১৬ ৭:৩০ অপরাহ্ণ

Chaild Furam Pictureঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ওয়ার্ল্ড ভিশন (এডিপি)’র স্পন্সরশীপ প্রজেক্টের উদ্যোগে ২০মার্চ রবিবার বার্ষিক শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। এডিপি’র স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার সুভাষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্পন্সর ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি ডাঃ নবীজল হক রানা, সেক্রেটারী মুহাম্মদ আবু হেলাল, এডিপি’র মনিটরিং অফিসার মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ, মহারশি চাইল্ড ফোরামের সভাপতি এনামুল হক, সোনারতরী চাইল্ড ফোরামের সভাপতি আবু হুরায়রা, মনফড়িং চাইল্ড ফোরামের কোষাধ্যক্ষ মাহফুজা খাতুন প্রমূখ। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও ঝড়েপড়া শিক্ষার্থীদের বিষয়ে সচেতনতার উদ্দেশ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়। এছাড়া উপজেলার মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুরুপ এক সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে চাইল্ড ফোরাম ও স্পন্সরের ৫শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ইংরেজি ডিকশনারি বই প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads