ads

শনিবার , ১৯ মার্চ ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষি ব্যাংক অফিসার্স ঐক্য পরিষদের সাধারণ সভা : নতুন সভাপতি মোস্তফা, সম্পাদক বারিক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১৯, ২০১৬ ৪:১৫ অপরাহ্ণ

Sherpur Pic- BKBস্টাফ রিপোর্টার : শেরপুরে কৃষি ব্যাংক অফিসার্স ঐক্য পরিষদের আঞ্চলিক শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ শনিবার দুপুরে শহরের আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে আয়োজিত ওই সাধারণ সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোঃ আসাদুজ্জামান খান প্রধান অতিথি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ নুরুল আজাদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আব্বাছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ চন্দ্র দেবনাথ ও নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তারেক। বিদায়ী সভাপতি আলহাজ্ব মোঃ শওকত জাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লেহাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী কার্যকরী সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, অফিসার্স নেতা মুশফিকুর রহমান, এসএম ফিরোজ, এসএম নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মোবারক আলী, সিবিএ সভাপতি সুলতান আহমেদ, কার্যকরী সভাপতি মর্তুজ আলী, সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ প্রমুখ।
ক্তারা কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মুল বেতন স্কেলের সমপরিমাণ ‘একজেশিয়া ভাতা’ অর্থ বছরের শেষে না দিয়ে বছরের শুরতেই প্রদানের দাবী জানান। সেইসাথে সংগঠনের কার্যক্রম জোরদার করতে বিভিন্ন ধরনের সামাজিক দায়বদ্ধতামুলক কর্মসূচী পালনের ওপর জোর দেন।
পরে আলহাজ্ব গোলাম মোস্তফাকে সভাপতি, নুরুল ইসলামকে কার্যকরী সভাপতি আব্দুল বারিককে সাধারণ সম্পাদক ও এসএম নজরুল ইসলামকে অতিরিক্ত সাধারণ সম্পাদক করে পরবর্তী ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কৃষি ব্যাংক অফিসার্স ঐক্য পরিশষদের শেরপুর মুখ্য আঞ্চলিক শাখার কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

Need Ads