ads

বুধবার , ১৬ মার্চ ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের আইনজীবী আমিনুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১৬, ২০১৬ ১:৩৮ পূর্বাহ্ণ

Aminul Islamস্টাফ রিপোর্টার : বিশিষ্ট আইনজীবী আমিনুল ইসলামের অষ্টম মৃত্যু বার্ষিকী আজ ( ১৬ মার্চ)। তিনি পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসের বিচার বিভাগের প্রাক্তন সদস্য হিসেবে শেরপুরের একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। মরহুমের রূহের মাগফিরাতের জন্য কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আমিনুল ইসলাম শ্রীবরদী উপজেলার চিথলিয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবার জোতদার বাড়ীর সন্তান, ১৯২৯ সালে শেরপুর সদর উপজেলার সন্যাসীরচর গ্রামে নানা নয়ান উল্লাহ মাষ্টারের বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আইনজীবী আফতাবউদ্দিন আহমেদ ১৯২৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তীর্ণ হয়ে তৎকালীন ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার শেরপুর বারে প্রথম মুসলিম আইনজীবী হিসাবে যোগদান করে দীর্ঘ ৪০ বছর সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত ছিলেন। সেসময় দীর্ঘদিন তিনি সরকারী আইনজীবীর দায়িত্ব পালন করেন। ১৯৫০ থেকে ১৯৫২ সাল পর্যন্ত তিনি শেরপুর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মরহুম আমিনুল ইসলাম ১৯৪৫ সালে শেরপুর ভিক্টোরিয়া একাডেমী থেকে মেট্টিক্যুলেশন, ১৯৪৭ সালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৪৯ সালে স্নাতক ও ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে বাবার সঙ্গে ১৯৫৬ সালে শেরপুর বারে যোগদান করে আইনজীবী হিসাবে আত্মপ্রকাশ করেন। ১৯৫৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিস এর বিচার বিভাগীয় সদস্য নিযুক্ত হয়ে মুন্সেফ হিসেবে স্বল্পকালীন সময়ে চাকরি করেন রাজশাহীতে। বাবা-মায়ের আদেশে লোভনীয় সরকারী চাকরি থেকে ইস্তফা দিয়ে আবারও আইন পেশায় যোগদান করেন। তিনি দীর্ঘ ৫০ বছরের সুখ্যাতি ও সুনামের ইতি টানেন ৭৯ বছর বয়সে ১৬ মার্চ ২০০৮ সালে ঢাকার স্কয়ার হাসপাতালে। তিনি পেশাজীবী হিসেবে আমৃত্যু শেরপুর বারের আইনজীবীদের শীর্ষে ছিলেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় শেরপুর বারের সভাপতি ও সরকারী আইনজীবীর আসনে অধিষ্ঠিত ছিলেন। তিনি আইন পেশার পাশাপাশি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
মরহুম আমিনুল ইসলামের ছোট ছেলে শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এসএ শাহরিয়ার মিল্টন।

Need Ads