ads

মঙ্গলবার , ১৫ মার্চ ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাংলাদেশ প্রতিদিনের ৭ম বর্ষে পদার্পণে আলোচনা ও কেক কাটা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১৫, ২০১৬ ৩:০৮ অপরাহ্ণ

Bd-Pratidin Sherpurস্টাফ রিপোর্টার : শেরপুরে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় মডেল গালর্স কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আছাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নূরল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী লক্ষী, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এমকে মুরাদুজ্জামান ও জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারোয়ার। বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক জাহিদ হোসেন, সাংবাদিক রফিক মজিদ, আবুল হাশিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ প্রতিদিনের দীর্ঘায়ু কামনা করে বলেন, সকল ভয় ভ্রীতির উর্ধ্বে উঠে ক্ষুরধার লেখনীর মাধ্যমে এ পত্রিকাকে আরও এগিয়ে যেতে হবে। অনুসন্ধানী খবরের মাধ্যমে ৭১ এর ইতিহাস ও শহীদদের অনুদঘাটিত বধ্যভূমি খুঁজে বের করতে হবে। সেইসাথে তারা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাংলাদেশ প্রতিদিন বিনামূল্যে পাঠের সুযোগ সৃষ্টির জন্যও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরে অতিথিরা ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সপ্তম বর্ষে পদার্পণের কেক কাটেন।

Need Ads