ads

রবিবার , ১৩ মার্চ ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এসএমসি ও পিটিএর সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১৩, ২০১৬ ৯:০১ অপরাহ্ণ

sherpur- meeting picture- 13.03.2016স্টাফ রিপোর্টার : শেরপুরে প্রাথমিক শিক্ষার গুণগত উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) ও পেরেন্টস টিচার এসোসিয়েশনের (পিটিএ) সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ শনিবার কুসুমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর জেলা কার্যালয় এ সভার আয়োজন করে। এসএমসির সভাপতি মো. সুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নুরুন্নবী।
এতে বক্তব্য দেন কুসুমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, ইউনিয়ন পরিষদ মেম্বার এংরাজ আলী, কামরুন্নাহার বিউটি, ওয়ার্ল্ড ভিশন শেরপুর কার্যালয়ের শিক্ষা প্রকল্প কর্মকর্তা সুজিত বনোয়ারী প্রমুখ। সভায় এসএমসি ও পিটিএ’র সদস্যগণ উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন, শেরপুর জেলা কার্যালয়ের শিক্ষা প্রকল্প কর্মকর্তা সুজিত বনোয়ারী জানান, শিক্ষার গুণগত উন্নয়ন নিশ্চিতকরণ, বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেয়া, শিক্ষণ কৌশল ও পদ্ধতির গুণগত উন্নয়ন সাধন এবং শিক্ষার্থীদের দক্ষতার সাথে সফলতা অর্জনের জন্য সদর উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির সাথে ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে কাজ করবে।
এদিকে বলাইরচর ইউনিয়নের কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকসাহাব্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লছমনপুর ইউনিয়নের ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুরিয়া ইউনিয়নের গনইভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads