স্টাফ রিপোর্টার : শেরপুরে ইজিবাইক ছিনিয়ে নিয়ে চালক আব্দুর রাজ্জাককে হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামী ঘাতক মিল্টনের (২০) ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ১৩ মার্চ রবিবার বিকেলে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনের বিষয়ে শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওই রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর মামুন জানান, রিমান্ড মঞ্জুরের পরপরই মিল্টনকে তদন্ত কর্মকর্তা এসআই আনছার আলী সদর থানায় নিয়ে গেছেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনছার আলী জানান, মিল্টন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তাকে জিজ্ঞাসাবাদে অটোচালক রাজ্জাক হত্যাসহ অপর অটোচালক খলিল মিয়া হত্যা মামলার ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগতির সম্ভাবনা রয়েছে।




