শ্রীবরদী প্রতিনিধি : চিতাবাঘের আক্রমনে আহত হয়ে চিকিৎসা নিয়ে ফেরার পর নবনির্বাচিত শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাইদকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১০ মার্চ বৃহস্পতিবার বিকেলে নবনির্বাচিত পৌর কাউন্সিলর ও এলাকাবাসীর উদ্যোগে শহরের বীর বিক্রম খুররম অডিটরিয়ামে ওই সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই সময় জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরল ইসলাম হিরু, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, নবনির্বাচিত কাউন্সিলরগণ, স্থানীয় আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন নবনির্বাচিত মেয়র আবু সাইদকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানান।




