শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ‘দুর্যোগে পাব না ভয়, দুর্যোগ আমরা করবো জয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় দুর্যোগ প্র্স্তুতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে এডিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশনের সেমিনার কক্ষে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন এডিপি ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ। এতে অংশগ্রহণ করে এডিপি ওয়ার্ল্ড ভিশনের স্পন্সর ও প্রাথমিক বিদ্যালয়ের ৪০জন ছাত্রছাত্রী।
ওইসময় উপস্থিত ছিলেন এডিপি ওয়ার্ল্ড ভিশনের অর্থনৈতিক প্রকল্পের প্রজেক্ট অফিসার হাফিজুল হক সোহাগ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।




