ads

বুধবার , ৯ মার্চ ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং ও আলোচনা সভা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৯, ২০১৬ ৪:৪৫ অপরাহ্ণ

Press Brifingনকলা প্রতিনিধি ॥ ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে’ নকলা উজেলায় কর্মরত বিভিন্ন পেশাজীবি ও সাংবাদিকদের সাথে শেরপুর জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ৯ মার্চ বুধবার নকলা উপজেলা সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং ও আলোচনা সভার আয়োজন করা হয়। এত সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন । প্রেস ব্রিফিং – এ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন, বিদ্যুৎ, নারী ও শিশু উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবা সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন । এ সময় নকলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ, সহ-সভাপতি মো: মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক মোশররফ হোসেন সরকার, মো: আব্দুল মোত্তালেব সেলিম, মো: সেলিম হোসেন, শফিউল আলম লাভলু, ইউসুফ আলী মন্ডল, শাহাজাদা স্বপন, জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমূখ সাংবাদিক উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads