ads

শনিবার , ৫ মার্চ ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অটোবাইক কল্যাণ সোসাইটি ইউনিয়নের অফিস উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৫, ২০১৬ ৫:৫০ অপরাহ্ণ

Sherpur Auto Bike Society Office Openingস্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা অটোবাইক কল্যাণ সোসাইটি ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে শহরের খোয়ারপাড় এলাকায়। ৪ মার্চ শুক্রবার বিকেলে শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই শাখা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান ও প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ আওয়ামী লীগ আল আমিন বাদশা, জেলা অটোবাইক কল্যাণ সোসাইটি ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খোয়ারপাড় শাখা কমিটির সভাপতি আলমগীর হোসেন বিশু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, উপদেষ্টা আলহাজ্ব নাজিমদ্দিন নজী, রফিকুল ইসলাম, আব্দুর রহমান রুমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শাখা কমিটির সকল কর্মকর্তাদের বরণ করে নিয়ে বলেন, শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে অটোবাইক কল্যাণ সোসাইটিকে দায়িত্বশীল সংগঠনের পরিচয় দিতে হবে। সেইসাথে শহরের আইন-শৃঙ্খলা রক্ষাসহ যানজটমুক্ত পরিবেশ গড়তে তাদের সহযোগিতা থাকতে হবে।

Shamol Bangla Ads

Sherpur Auto Bike Society Office Opening 1

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads