স্টাফ রিপোর্টার : শিশু কিশোরদের জ্ঞান চর্চার আগ্রহ বৃদ্ধি করতে “ মুক্ত আলোয় উজ্জল হোক ধরা” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে জাতীয় শিশু কিশোর কুইজ প্রতিযোগীতার জেলা পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় জেলার ৩৫ টি দল অংশ নেয়।
৩০ টি এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নের উত্তরের জন্য ৩০ মিনিট করে সময় নির্ধারন করা হয়। প্রতিযোগীতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশ গ্রহনে একাধিক দল অংশ নেয়। প্রতিযোগীতার বিষয় ছিল মুক্তিযুদ্ধ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সাংস্কৃতি, খেলাধূলা, সহিত্য, বাংলাদেশ ও আন্তর্জাতিক এবং সাম্প্রতিক ঘটনাবলি। প্রতিযোগীতার ফলাফল কেন্দ্রীয় ভাবে পরবর্তিতে ঘোষনা করা হবে।




