ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত ২৪ ফেব্রুয়ারী বুধবার বাল্য বিয়ে রোধে এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সোনে ইন্টারন্যাশনাল ঝিনাইগাতী’র উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, সোনে ইন্টারন্যাশনালের উপজেলা কো-অর্ডিনেটর চ.এ.এম.আর রব্বানী। এ এডভোকেসী সভায় বাল্য বিয়ে রোধ, যৌতুক, ইভটিজিংসহ বাল্য বিয়ের কুফল সম্পর্কে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা। আরো বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমেদ আকন্দ, আদিবাসী নেতা যুগল কিশোর কোচ, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, অভিভাবক সদস্য আথলীয় চাম্বুগং, শিক্ষার্থী রিতুপূর্ণ কোচ, বিপি আক্তার প্রমূখ। এ অনুষ্ঠানে বাল্য বিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। এ অনুষ্ঠান বিভিন্ন এলাকার শিক্ষার্থীসহ ২ শতাধিক অভিভাবক অংশ গ্রহণ করে। সভায় বাল্য বিয়ে রোধে শপথ বাক্য পাঠ করান ইউএনও মোহাম্মদ সেলিম রেজা। শেষে সোনে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আনুষ্ঠানকিভাবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।




