ads

বুধবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ লাইনের অস্ত্রাগারের ছবি তোলার মামলায় খালাস পেলেন ৪ সাংবাদিক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ৮:০০ অপরাহ্ণ

court1স্টাফ রিপোর্টার : অবশেষে শেরপুর পুলিশ লাইনের অস্ত্রাগারের ছবি তোলা চাঞ্চল্যকর মামলা থেকে বে-কসুর খালাস পেলেন ৪ সাংবাদিক। ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সরকার হাসান শাহরিয়ার ওই মামলার রায়ে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বে-কসুর খালাসের আদেশ দেন। খালাসপ্রাপ্ত সাংবাদিকরা হলেন জিএম বাবুল, জিএইচ হান্নান, আসাদুজ্জামান মোরাদ ও কামরুল হাসান ইমন।
জানা যায়, ২০১০ সালের ২ জুন অবৈধ এবং চোরাই পাথর ভর্তি একটি ট্রাক (নং-সিলেট-ট-১১-০১৭১) শেরপুর সদর থানা পুলিশ শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে আটক করে তা অজ্ঞাত কারণে থানায় না নিয়ে লোক চক্ষুর আড়ালে স্থানীয় পুলিশ লাইনে নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে কয়েকজন উৎসুক সাংবাদিক পুলিশ লাইনে গিয়ে ওই ট্রাকের ছবি তুলে। এতে ক্ষিপ্ত হয়ে তৎকালীন পুলিশলাইনে কর্মরত আর্মড পুলিশ পরিদর্শক মোঃ আঃ রাজ্জাক বাদী হয়ে মূল ঘটনাকে আড়াল করে ওই ৪ সাংবাদিককে আসামী করে অস্ত্রাগারের ছবি তোলার অভিযোগে মামলা দায়ের করেন সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় ৪ সাংবাদিক উচ্চ আদালত থেকে জামিনলাভ করে। মামলাটি রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট ফারহানা পারভীন মুন্নী এবং আসামী পক্ষে এডভোকেট তৌহিদুর রহমান পরিচালনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads