ads

মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিটিসিএল ইন্টারনেট প্যাকেজের দাম কমল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ৩:০৭ অপরাহ্ণ

btclশ্যামলবাংলা ডেস্ক : রাষ্ট্রায়াত্ত কোম্পানি বিটিসিএল এর ইন্টারনেট প্যাকেজের দাম রবিবার থেকে ৩৫ শতাংশ কমছে। শনিবার বিটিসিএল এর পরিচালক(জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ ওই তথ্য জানান।
তিনি জানান, বিটিসিএল এর টেলিফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের প্যাকেজ বিকিউব (এডিএসএল) সার্ভিসের বিভিন্ন প্যাকেজে মূল্য কমানো হয়েছে। নতুন প্যাকেজে বিকিউব ইনফিনিটি (২৫৬ কেবিপিএস) ৪৫০ টাকার পরিবর্তে ৩০০ টাকা, বিকিউব ইনফিনিটি (৫১২ কেবিপিএস) ৭৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা, বিকিউব ইনফিনিটি (১ এমবিপিএস) ১১৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং বিকিউব ইনফিনিটি (১.৫ এমবিপিএস) ১৬০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি প্যাকেজেই গ্রাহক আনলিমিটেড ডাটা ব্রাউজিং ও ডাউনলোড সুবিধা পাবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads