স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় অটোরিক্সা উল্টে পারভিন (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত পারভিন সদর উপজেলার দিঘারপাড় গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।
জানা যায়ম শহর থেকে স্বামী-স্ত্রী দু’জনে অটোরিক্সা দিয়ে বাড়ি ফেরছিল। তারা ঘটনাস্থলে পৌঁছলে অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মাটিতে পড়ে গুরুতর আহত হয় পারভিন। পরে আশপাশের লোকজন ও তার স্বামী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। ওইসময় কর্তব্যরত তাকে মৃত ঘোষনা করেন।




