ads

রবিবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনলাইনে অভিযোগ গ্রহণ করা হবে’

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ৭:৩০ অপরাহ্ণ

Parliamentশ্যামলবাংলা ডেস্ক : সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনলাইনে অভিযোগ গ্রহণ প্রক্রিয়া চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণমুখী, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে গৃহীত অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একজন ফোকাল পয়েন্ট নিয়োগ করা হয়েছে। শীঘ্রই এ প্রক্রিয়ায় দ্রুততার সঙ্গে বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি করা যাবে। ১৪ ফেব্রুয়ারি রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সরকারি দলের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, জনপ্রশাসনকে দক্ষ, দুর্নীতিমুক্ত ও গতিশীল করতে ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করার জন্য প্রচলিত এসিআরের পরিবর্তে কর্মকৃতি ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি (এপিআর) প্রণয়ন করা হয়েছে এবং তা পরীক্ষামূলকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রবর্তন করা হয়েছে।
মন্ত্রী জানান, জবাবদিহিমূলক, গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন, জনবান্ধব ও তথ্য সমৃদ্ধ সরকারি সেবা-ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মচারীদের আইনসম্মত নিরাপত্তা বিধান করা এবং তাদেরকে জনসেবায় প্রস্তুত করার লক্ষ্যে সরকারি কর্মচারী আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আইনের খসড়া ইতিমধ্যে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন লাভ করেছে।
তিনি জানান, জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের চাকরিতে প্রবেশের সময় সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি-১৩ অনুযায়ী সম্পদের হিসাব বিবরণী গ্রহণ এবং সম্পদ অর্জনের ক্ষেত্রে বৈধ আয়ের উৎস প্রদর্শনপূর্বক অনুমতি প্রদান করা হয়।
সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার ফি কমানো ও ফি গ্রহণের সিদ্ধান্ত বাতিলের ক্ষেত্রে আপাতত সরকারের কোন পরিকল্পনা নেই বলে সংসদে জানিয়েছেন সৈয়দ আশরাফ। সরকারি দলের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদীর প্রশ্নোত্তরে তিনি আরো জানান, সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে পে-অর্ডার/চালান/ পোষ্টাল অর্ডার নেওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে ‘অনগ্রসর নাগরিক’ ব্যতীত সকল প্রার্থীর জন্য অফেরতযোগ্য ৭০০ এবং ১০০ টাকা নেওয়া হয়। এ ছাড়াও ১৩-১৭ গ্রেডের পদে কর্মচারী নিয়োগের জন্য অফেরতযোগ্য ১০০ টাকা এবং ১৮-২০ গ্রেডের পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অফেরতযোগ্য ৫০ টাকা ফি নেওয়া হয়ে থাকে।
তিনি বলেন, বর্তমানে সরকারি চাকরিতে আবেদনকারীদের কাছ থেকে নিয়োগ পরীক্ষার ব্যয় নির্বাহের জন্য স্বল্প পরিমাণ ফি আদায় করা হয়ে থাকে। তাই নিয়োগ পরীক্ষার ফি কমানোর ক্ষেত্রে আপাতত কোন পরিকল্পনা নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!