ads

বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আহত মেয়রের অস্ত্রোপচার সম্পন্ন : শেরপুরে নিহত চিতাবাঘটি ময়নাতদন্ত শেষে মাটিচাপা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১১, ২০১৬ ৪:০০ অপরাহ্ণ

Sribardi Tiger Picস্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চিতাবাঘের থাবায় আহত শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু সাঈদের মুখমন্ডলে প্রথম দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার রাতে প্রায় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। ৩ দিন পর ফের শরীরের অন্য স্থান থেকে মাংস কেটে নিয়ে ডানগালের তস্থান ভরাট করতে আরেক দফা অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মাহবুবুর রহমান সুজা।
এদিকে, শেরপুর জেলা প্রকৃতি ও বন্যপ্রাণী সংরণ কর্মকর্তার কার্যালয়ে পিটিয়ে হত্যা করা চিতাবাঘটির ময়নাতদন্ত শেষে ওই কার্যালয় চত্বরেই বাঘটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ বি এম আব্দুর রউফ স্থানীয় বন বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে মৃত চিতাবাঘটির ময়নাতদন্ত সম্পন্ন করেন। ওই সময় বাঘটির চামড়া, পাকস্থলীসহ শরীরের প্রয়োজনীয় অংশ পরীা-নিরীা ও সংরণের জন্য রেখে দেওয়া হয়েছে বলে জানান সহকারী বন সংরক মো. রেজাউল করিম চৌধুরী। বন্যপ্রাণী নিহতের ঘটনায় শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রকৃতি ও বন্যপ্রাণী সংরণ কর্মকর্তা মো. কামরুজ্জামান। শ্রীবরদী থানার ওসি এস আলম জিডি রেকর্ড করার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীবরদী উপজেলার তাতীহাটি ইউনিয়নের ষাইট কাকড়া এলাকায় সীমান্তের গারো পাহাড় থেকে নেমে আসা একটি চিতাবাঘের আক্রমণে নবনির্বাচিত পৌর মেয়র মো. আবু সাঈদ (২৯) গুরুতর আহত হন। চিতাবাঘটি মেয়রের ওপর হামলে পড়ে মুখের ডান পাশে ও মাথায় থাবা দিয়ে মাংস ছিঁড়ে নেয়। স্থানীয়রা পৌর মেয়রকে বাঘটির কবল থেকে উদ্ধার করে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে পুলিশ মৃত বাঘটিকে উদ্ধার করে বন বিভাগের হেফাজতে দেয়। আহত মেয়রকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেরপুর বন বিভাগের সহকারী বন সংরক রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, মৃত বাঘটি লেজসহ দৈর্ঘ্যে আট ফুটের মতো। তিনি জানান, এটি লেপার্ড প্যানথেরা বা চিতাবাঘ প্রজাতির। একসময় বাংলাদেশের বনাঞ্চলে এ ধরনের চিতাবাঘ দেখা যেত, কিন্তু এখন আর নেই। শেরপুরের বনাঞ্চলে এ ধরনের বাঘের অস্তিত্ব নেই। বাঘটি খাবারের সন্ধানে ভারত থেকে লোকালয়ে নেমে আসতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads