ads

বুধবার , ১০ ফেব্রুয়ারি ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একুশে পদক পাচ্ছেন ১৬ জন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১০, ২০১৬ ২:১৩ অপরাহ্ণ

Ekushe podokশ্যামলবাংলা ডেস্ক : নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ জন বিশিষ্ট নাগরিককে ২০১৬ সালের একুশে পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার। ১০ ফেব্রুয়ারি বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন— ভাষা আন্দোলনে বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাঈদ হায়দার, প্রায়ত সৈয়দ গোলাম কিবরিয়া, ড. জসিম উদ্দিন; শিল্পকলায় (টিভি ও চলচ্চিত্র) বেগম জাহানারা আহমেদ, শিল্পকলায় (শাস্ত্রীয় সংগীত) পন্ডিত অমরেশ রায় চৌধুরী, শিল্পকলায় (সংগীত) বেগম শাহীন সামাদ, শিল্পকলায় (নৃত্য) আমানুল হক; সাংবাদিকতায় তোয়াব খান; গবেষণায় অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ্, মংছেন চীং মংছিন্; ভাষা ও সাহিত্যে জ্যোতিপ্রকাশ দত্ত, ড. হায়াৎ মাহমুদ, হাবীবুল্লাহ সিরাজী।
২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ওই পদক প্রদান করবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads