ads

সোমবার , ৮ ফেব্রুয়ারি ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারায়ণগঞ্জে ৭ খুন মামলায় অভিযোগ গঠন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ফেব্রুয়ারি ৮, ২০১৬ ৩:৪৩ অপরাহ্ণ

saj-4_1নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। ৮ ফেব্রুয়ারি সোমবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন ৩৫ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। এরআগে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় করা দুটি মামলায় অভিযোগ গঠন হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান জানান, অভিযোগ গঠন করে আদালত আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। তিনি জানান, সোমবার অভিযোগ গঠনের শুনানিতে ২৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় গত ১১ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন ২৭ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন অসুস্থতার কারণে মামলার অন্যতম আসামি র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদকে আদালত উপস্থিত করা সম্ভব না হওয়ায় আদালত শুনানির দিন পিছিয়ে ২৭ জানুয়ারি ধার্য করেন।
এরপর ২৭ জানুয়ারি আসামিপক্ষের আইনজীবীরা ফের সময় চেয়ে আবেদন করলে আদালত ৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানি দিন পুনর্নির্ধারণ করেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এ ঘটনার তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং আরও একদিন পর আরেকজনের মরদেহ পাওয়া যায়। সাতজনকে অপহরণ ও হত্যার এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি মামলা করেন।
হত্যাকাণ্ডের ১১ মাস পর গত বছরের ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি মামলায় অভিন্ন চার্জশিটে নূর হোসেন, চাকরিচ্যুত সাবেক র‌্যাব কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। এই ৩৫ আসামির মধ্যে ১২ জন পলাতক রয়েছেন।

Need Ads