ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারি রবিবার ইউনিয়ন পরিষদ ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান শফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, মালিঝিকান্দা ইউনিয়ন আ’লীগ সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




