ads

মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি ২০১৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গরু চুরি রোধে গণসচেতনতামুলক সভা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০১৬ ৮:৫৮ অপরাহ্ণ

Gou Churi Rudhe Aluchona Sobha-1শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলো থেকে প্রায় ২১ টি গরু চুরি হয়েছে। গরু হারিয়ে কৃষক পরিবারগুলোর মাঝে দারুণ হতাশার সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় গরু চুরি প্রতিরোধকল্পে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নকলায় এক আলোচনা সভা করা হয়েছে। নকলা থানা পুলিশের আয়োজনে ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে গড়েরগাঁও বাইপাস চৌরাস্তা মোড়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ওসি গোলাম হায়দার, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মো. বুরহান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর কাউন্সিলর ফিরোজ মিয়া, ছায়েদুল ইসলাম, জরিপ মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, গোলাম জাকারিয়া কিবরিয় মুকুল প্রমুখ। সভায় গত এক মাসে নকলা পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলো থেকে ২১টি গরু চুরি হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গরুচুরি রোধকল্পে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। মতবিনিময় সভায় রাজনীতিবদ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ প্রায় ৫ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

Need Ads