ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে ভেজাল ও নিম্নমানের খাদ্য বিক্রি এবং নিষিদ্ধ নোটবই বিক্রি করার অভিযোগে ২ খাদ্য ব্যবসায়ী ও একজন বই বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৩১ জানুয়ারি রাতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এদের মধ্যে খাদ্য ব্যবসায়ী তুষার মিয়া ৫ হাজার, মঙ্গল দাস ১ হাজার ও নোটবই বিক্রেতা জয়নাল আবেদীনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।




